বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৬

বন্যায় ফসলের ক্ষতির পরও এ বছর এখন পর্যন্ত ‘সন্তোষজনক’ পরিমাণে বোরো ধান-চাল সংগ্রহ করেছে সরকার। এরই মধ্যে ধান সংগ্রহের নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে গেছে। সেদ্ধ ও আতপ চাল সংগ্রহও লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি পৌঁছেছে।


ফলে বাকি সময়ে পুরো লক্ষ্যমাত্রা পূরণ, এমনকি তা ছাড়িয়ে যাওয়ারও সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। যদিও ফসলের ক্ষতির কারণে এবার সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ চ্যালেঞ্জিং ছিল।


দেশে সরকারি খাদ্যশস্য মজুতের সবচেয়ে বড় অংশটি আসে বোরো ধান থেকে। ফলে সরকারের এ সফল মজুত দেশের খাদ্য নিরাপত্তাকে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তথ্য বলছে, গত মে মাস থেকে চলতি বোরো মৌসুমে ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি শুরু করে সরকার। এর মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সেদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এ সংগ্রহ অভিযানের আরও প্রায় দুই সপ্তাহ বাকি আছে (৩১ আগস্ট পর্যন্ত)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও