ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: ওয়াশিংটন পোস্ট
ইরানে কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই স্থল অভিযান দেশ দখলের মতো কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন হবে না। বরং বিশেষ কমান্ডো বাহিনী ও সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা হামলা বা 'রেইড' চালানো হতে পারে।
অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় এই সামরিক পরিকল্পনাগুলো কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে এবং এ বিষয়ে কথা বলার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ না করার শর্ত দিয়েছেন।
ওয়াশিংটন পোস্ট বলছে, এ ধরনের অভিযানে মার্কিন সেনাসদস্যরা ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্থলপথে হামলা এবং বিস্ফোরকসহ (আইইডি) নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন। পেন্টাগনের এই পরিকল্পনার সবটুকু নাকি কিছু অংশ ট্রাম্প অনুমোদন করবেন, নাকি একদমই করবেন না—তা শনিবার পর্যন্ত অস্পষ্ট ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- স্থল অভিযান
- পেন্টাগন