দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৭:০১
দেশের বাজারে এক দিনে দুদফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দুদফায় সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় উঠেছে। গতকাল (শুক্রবার) ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়।
শনিবার (২৮ মার্চ ) বিকেলে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ৩ মাস আগে