বিআইএন ছাড়া ঋণ নয়, এসএমই খাত নিয়ে এবিবি-এনবিআর মুখোমুখি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮
ভ্যাটের আওতা বাড়াতে সরকার চলতি অর্থবছরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা ও ঋণ নেওয়ার ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিআইএন বাধ্যতামূলক করে। এমন সিদ্ধান্তে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এসএমই (সিএমএসএমই) খাতের লাখো উদ্যোক্তা চাপে পড়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্যোক্তাদের চাপের মুখে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ক্ষুদ্র উদ্যোক্তাদের ওই শর্ত শিথিল বা বাতিলের দাবি জানিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন দাবির পরিপ্রেক্ষিতে আইনি বাধ্যবাধকতার কথা বলে উল্লেখ করে ইতোমধ্যে তা নাকচ করে দিয়েছে।
এনবিআর বলছে আইন অনুসারে সবাইকে একই নিয়মের আওতায় আনতে হবে। কঠোর যাচাইয়ের মাধ্যমে বিআইএন নিবন্ধন বাড়ানো এবং ভ্যাটের আওতা সম্প্রসারণই মূল লক্ষ্য প্রতিষ্ঠানটির।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে