You have reached your daily news limit

Please log in to continue


জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে জাপান

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। এরই মধ্যে কয়লাভিত্তিক উৎপাদন কেন্দ্রের ওপর আরোপিত বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। শুক্রবার (২৭ মার্চ) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর আগে জাপানের গণমাধ্যমগুলো, যার মধ্যে জিজি প্রেসও রয়েছে, জানিয়েছিল শিল্প মন্ত্রণালয় এই প্রস্তাব ঘোষণা করতে যাচ্ছে। তারা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা তাকাহিদে সোয়েদা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রতিবেদিত তথ্যটি সত্য’ ও পরিকল্পনাটি ওইদিনই বিশেষজ্ঞ প্যানেলের বৈঠকে উপস্থাপন করা হবে।

এর আগে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে উচ্চমাত্রার কার্বন ডাই-অক্সাইড নিঃসরণকারী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন