দেশে ‘এক মাসের মত’ জ্বালানি তেল মজুদ আছে: মন্ত্রিপরিষদ সচিব
দেশে প্রয়োজনীয় সব ধরনের জ্বালানি ‘এক মাসের মত’ মজুদ থাকার তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তবে কোন ধরনের তেল কী পরিমাণে রয়েছে সেই তথ্য তার কাছে এখন নেই বলে বুধবার এক বিফ্রিংয়ে তুলে ধরেন তিনি।
ইরান যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় করণীয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসিমুল গনি।
তার ভাষ্য, “আমাদের এর আগে জেনারেলি ১৫ দিনের একটা মজুদ থাকত। তো এখন পর্যন্ত মজুদ পর্যাপ্ত রয়েছে। এবং যেগুলো ‘প্যানিক বায়িং’ হচ্ছে অনেকটা, প্যানিক বায়িং বা ইচ্ছে করেই করতেছে কিনা- এগুলো অতিরিক্ত কিনলেতো নষ্টই হবে মনে হয় তেলগুলো। তো এগুলো হচ্ছে কিছু। এটা হয়তো কয়দিন পরেই কেটে যাবে। মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে।
“সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আগামীতে এই মজুদ আরো বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি… (পর্যাপ্ত মজুদ থাকে)। আমাদের মূলত ধাক্কা আসে জ্বালানির ক্ষেত্রে, সারের ক্ষেত্রে যুদ্ধ হলে। জ্বালানির ক্ষেত্রে এ ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- জ্বালানি তেল
- নাসিমুল গনি