আজ পাকিস্তানকে হারালেই আইসিসির কাছ থেকে সুখবর পাবে বাংলাদেশ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১৩:০৪
পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের কাছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি টিকিট পাওয়ার প্রথম পর্ব। মিরপুর শেরেবাংলায় পরশু সিরিজের প্রথম ওয়ানডে জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ জিতলে পাবে একাধিক সুখবর। সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি হবে মিরাজদের।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১৯ মাস সময় বাকি। কিন্তু সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেরা নয়ের মধ্যে থাকতে হবে। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারালে বাংলাদেশ ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে আসবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১১ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে