You have reached your daily news limit

Please log in to continue


অ্যাকাউন্টে ‘পৌনে ১০ লাখ’ টাকা থাকার তথ্য দিলেন আসিফ মাহমুদ

ব্যাংক হিসাবের তথ্য তলবের পর সংবাদ সম্মেলন করে নিজের অ্যাকাউন্টে পৌনে ১০ লাখ টাকার কিছু বেশি অর্থ থাকার তথ্য দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখপাত্র অভিযোগ করেছেন, তার ‘চরিত্রহননের’ উদ্দেশে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে।

কারণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের নির্বাচনে দলের তরফে তার নাম আসার পর থেকে তার বিরুদ্ধে নতুন প্রোপাগান্ডা শুরুর অভিযোগ করেন আসিফ মাহমুদ।

অন্তর্বর্তী সরকারের দেড় বছরেও ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্নভাবে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের চরিত্রহননের চেষ্টা চলে আসছে বলে অভিযোগ তার।

বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, তার একটি অ্যাকাউন্টে আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা এবং আরেকটিতে ৯ হাজার ৯৩০ টাকা। আর তার শিক্ষক বাবার পাঁচ অ্যাকাউন্টে রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ১১ ডিসেম্বর সরে দাঁড়ানো আসিফ মাহমুদের ব্যাংক হিসাব মঙ্গলবার তলব করে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন