You have reached your daily news limit

Please log in to continue


খামেনির কম্পাউন্ডে ‘৩০টি বোমা’ ফেলা হয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড নিশানা করে ‘৩০টি বোমা’ ফেলা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটাই বলা হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো খামেনির কম্পাউন্ডে ৩০টি বোমা ফেলে। বোমার আঘাতে কম্পাউন্ডটি জ্বলেপুড়ে যায়। বিধ্বস্ত হয়।

বিবিসির প্রতিবেদনেও একই কথা বলা হয়। বিবিসি বলছে, স্থানীয় সময় গত শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে খামেনির কম্পাউন্ডে হামলা হয়। হামলায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ৩০টি বোমা ব্যবহার করে।

শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিন সকালে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের একটি কম্পাউন্ডে চালানো হামলায় খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন