ইউনূস সরকার : একটি নিরপেক্ষ মূল্যায়নের চেষ্টা

যুগান্তর প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সাল। আজ থেকে ঠিক ১ বছর ৬ মাস ২২ দিন আগে ড. ইউনূস জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ইন্টেরিম সরকারপ্রধান হিসাবে তারা দায়িত্ব পালন করেছেন ১ বছর ৬ মাস ১২ দিন। এ দেড় বছর ১২ দিন পর তার সরকার নির্বাচনে জয়লাভকারী বিএনপি সরকারের কাছে নীরবে-নিভৃতে ক্ষমতা হস্তান্তর করেছেন।


সেটি নিয়ে কোনো অনুষ্ঠান নেই, নেই কোনো কথাবার্তা। একই ভাবে তার উপদেষ্টা পরিষদের সদস্যরাও নীরবে-নিভৃতে দায়িত্ব ছেড়ে চলে গেছেন। ওয়াদা করেছিলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন দেবেন, দিয়েছেনও তাই। তিনি এবং তার উপদেষ্টারা কথা রেখেছেন। নির্বাচনের প্রতিশ্রুত তারিখের বাইরে ১ ঘণ্টাও ক্ষমতায় থাকার চেষ্টা করেননি। তাদের বিদায়কে একমাত্র ইংরেজি ভাষাতেই সঠিকভাবে বর্ণনা করা যায়। সেটি হলো, They left unsung. কিন্তু দেশের মানুষ হিসাবে, সচেতন সমাজের অংশ হিসাবে তার ১ বছর ৬ মাস ১২ দিনের একটি নির্মোহ নিরপেক্ষ পর্যবেক্ষণ হওয়া দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও