বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫

ইতিহাসের পাতায় নাম লিখলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গতকাল (বৃহস্পতিবার) বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ডাবলের কীর্তি গড়লেন। 


চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে ১৫ রান করতেই ৩ হাজার রানের মাইলফলক ছোঁন রাজা। তাতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন।


এদিন ২৫৭ রানের তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে চার মেরে এই কীর্তি গড়েন রাজা। ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দুটি চার ও দুটি ছয়ে ২১ বলে ৩১ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও