বিশ্বকাপের মধ্যে বাবা হারালেন রিঙ্কু সিং
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭
ছেলে যখন দেশের হয়ে লড়ছে বিশ্বকাপের মঞ্চে, বাবা তখন ছিলেন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ক্রিকেটীয় লড়াইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে ভারত জিইয়ে রেখেছে সেমি-ফাইনালের সম্ভাবনা। তবে বাবাকে হার মানতেই হলো অমোঘ নিয়তির কাছে। বিশ্বকাপ চলার সময়ই বাবাহারা হলেন ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং।
যকৃতের ক্যান্সারে ভুগছিলেন রিঙ্কুর বাবা খানচাঁড় সিং। গ্রেটার নয়ডার একটি হাসপাতালে জীবনাবসান হয়েছে তার।
ভারতের সাবেক অফ স্পিনার হারভাজান সিং শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে খবরটি জানান।