You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ইউক্রেনকে আল্টিমেটাম দিলো স্লোভাকিয়া

ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গতকাল সোমবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

কিয়েভ দ্রুজবা পাইপলাইন বন্ধ রাখায় পাল্টা পদক্ষেপ হিসেবে ব্রাতিসলাভা এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন রবার্ট ফিকো। যদি শিগগিরই পাইপলাইন সচল না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ তিনি।

রুশ শব্দ দ্রুজবা-এর অর্থ মৈত্রী বা বন্ধুত্ব। ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও জার্মানিতে সরাসরি তেল সরবরাহের জন্য এ পাইপলাইন তৈরি করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন