You have reached your daily news limit

Please log in to continue


রমজান মাসে কফি পান করুন নিয়ম মেনে

রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনে বড় পরিবর্তন আসে। রোজা রেখে ভুল সময়ে বা অতিরিক্ত কফি পান পানিশূন্যতা এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। নিয়ম মেনে চললে কফি আপনাকে সারা দিনের ক্লান্তি শেষে চনমনে রাখতে সাহায্য করবে। রমজান আত্মশুদ্ধি ও শরীরের যত্ন নেওয়ার মাস। এই মাসে কফি ত্যাগ করার প্রয়োজন নেই। শুধু এর সময় ও পরিমাণে পরিবর্তন এনে আপনি সুস্থভাবে রোজা পালন করতে পারেন।

কফি পানের উপকারিতা

মনোযোগ ও শক্তি বৃদ্ধি: দিনের দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতার-পরবর্তী সময়ে কফি মস্তিষ্ক সচল করে। এটি তারাবি নামাজের আগে মনোযোগ বাড়াতে সাহায্য করে।

বিপাক প্রক্রিয়া ও হজম: কফিতে থাকা ক্যাফেইন বিপাক হার বাড়িয়ে দেয় এবং চর্বি পোড়াতে সাহায্য করে; বিশেষ করে ভারী খাবারের পর পরিমিত কফি হজম প্রক্রিয়া উন্নত করে।

মেজাজ ও মাথাব্যথা নিয়ন্ত্রণ: দীর্ঘ সময় ক্যাফেইন না পাওয়ায় অনেকের যে মাথাব্যথা বা মেজাজ খিটখিটে ভাব হয়, ইফতারের পর কফি তা কমিয়ে মনে প্রফুল্লতা আনে।

অ্যান্টিঅক্সিডেন্টের উৎস: কফি শরীরের প্রদাহ কমায় এবং হৃদ্‌যন্ত্র ও রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন