পিকআপের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল আটোরিকশা, প্রাণ হারালেন ৩ জন

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ভৈরব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশার চালক আলিনুর এবং মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা ও সিএনজি যাত্রী রুবেল মিয়া এবং রেহান মিয়া।


স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও