ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায়: যাত্রী কল্যাণ সমিতি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১৩:৩৩

এবারের ঈদযাত্রায় ২৬টি রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, বাস মালিক সমিতি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিভিন্ন শ্রেণির বাস-মিনিবাসে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন নগরীর সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসে এমন চিত্র দেখা যাচ্ছে।


সমিতি বলছে, নৌপথের বেশির ভাগ রুটেও এমন নৈরাজ্য দেখা গেছে। তবে সরকার ও বাস মালিক সমিতি অভিযোগ অস্বীকার করছে। এতে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য মানুষের দুর্ভোগ অসহনীয় করে তুলেছে।


ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও মানুষের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণের এক সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন।

সংগঠনটি বলছে, এবারের ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। কিন্তু ঢাকাসহ দেশের সিটি সার্ভিস ও দুরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলতে দেখা যাচ্ছে। মূলত পরিবহন শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস কার্যকর না থাকায় এমন নৈরাজ্যে বাধ্য হচ্ছেন বলে যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষকদের কাছে বিভিন্ন বাসের চালক-সহকারীরা অভিযোগ করেছেন।


সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদে সারা দেশে দূরপাল্লার প্রায় ৮৫০টি রুটের মধ্যে মাত্র ২৭টি রুট পর্যবেক্ষণে দেখা গেছে, ২৬টি রুটে ২ লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে ৫ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। ঈদযাত্রায় ঢাকা থেকে প্রায় ৯৫ লাখ যাত্রী সারা দেশে যাতায়াত করছেন। এ ছাড়াও আন্তজেলায় আরও কমবেশি ৩ কোটি ট্রিপ যাত্রী যাতায়াত হয়ে থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও