‘উসমান তারিককে নেটে খেলাও কঠিন’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬
উসমান তারিকের বোলিং খেলা কতটা কঠিন, ম্যাচে তো সেটি ফুটেই উঠছে। ব্যাটসম্যানরা খাবি খাচ্ছেন তার বৈচিত্রের সামনে। সালমান আল আগা জানালেন, এমনকি নেট অনুশীলনেও এই স্পিনারকের সামলানো কঠিন। পাকিস্তান অধিনায়কের আশা, টুর্নামেন্টের সামনের সময়টাতেও এভাবেই বোলিং করে যাবেন তার রহস্য স্পিনার।
নামিবিয়ার বিপক্ষে বুধবার সুপার এইট নিশ্চিত করার ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নেন তারিক। তার ক্যারিয়ার সেরা বোলিং এটি। ৬ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারেই ৪ উইকেটের স্বাদ পেয়ে গেলেন তিনি ২ বার।