You have reached your daily news limit

Please log in to continue


‘ঝলমলে’ ভোটের দিনের ইশতেহার আবহাওয়া অফিসের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোরে কোথাও কোথাও ‘হালকা কুয়াশা’ থাকলেও বেলা বাড়ার পর সারাদিন ’রোদ ঝলমলে পরিবেশ’ মেলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী ভোটের দিন বৃহস্পতিবার সারাদিন দেশের বেশিরভাগ স্থানে রোদ ঝলমলে পরিবেশ বিরাজ করবে।

“ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, তবে বেলা ৯টা বাজার পর থেকে সেসব স্থানেও সূর্যের দেখা মিলবে বলে আশা করা যায়। তাই বলাই যাচ্ছে, ভোটের দিন রৌদ্রোজ্জ্বল সুন্দর আবহাওয়া থাকবে।”

সোম ও মঙ্গলবার নদী অববাহিকার কোথাও কোথাও ‘হালকা কুয়াশা’ ও বেলা বাড়ার পর রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল, সে কথা তুলে ধরে তরিফুল নেওয়াজ বলেন, “ভোটের দিনের আবহাওয়া অনেকটা এরকম থাকবে। তবে দিনের তাপমাত্রা সামান্য কম হতে পারে।”

ফেব্রুয়ারি মাসের আবহাওয়া পূর্বাভাসে এক বা দুই দিন বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহওয়া অধিদপ্তর। তবে বৃহস্পতিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন