হাইপোক্যালসেমিয়া লক্ষণ, কারণ ও জটিলতা

বণিক বার্তা প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯

বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ খারাপ খাদ্যাভ্যাসের কারণে ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। সমস্যাটি ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা ৮ দশমিক ৮ মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে নেমে গেলে শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়।


ক্যালসিয়ামের ঘাটতিতে আক্রান্ত ব্যক্তিদের হালকা অস্বস্তি থেকে শুরু করে গুরুতর জটিলতা পর্যন্ত লক্ষ করা যায়। যেমন শরীরে পেশিতে টান, হাত-পায়ে ঝিনঝিন অনুভূতি এবং নখ ভেঙে যাওয়া—এ ধরনের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। সাধারণত মনে করা হয় কম ক্যালসিয়ামের কারণে শুধু হাড়ের স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হয়। এটি ছাড়াও আরো নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন দাঁতের সমস্যা, বিষণ্নতা এবং ত্বকের বিভিন্ন রোগ। হাইপোক্যালসেমিয়া জটিল আকার ধারণ করলে খিঁচুনি এবং হৃদযন্ত্রের ব্যর্থতার মতো জীবন হুমকির সমস্যা দেখা দিতে পারে। তাই প্রাথমিক লক্ষণ প্রকাশ পেলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও