ক্রিয়েটিন কি ঘুমের মান উন্নত করতে পারে? নতুন গবেষণা যা বলছে

প্রথম আলো প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১৪:৫৯

ক্রিয়েটিন নিয়ে আগ্রহ এখন তুঙ্গে। বহু বছর ধরে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বয়স বা ফিটনেস লেভেল যা–ই হোক, এই সাপ্লিমেন্ট শক্তি ও পেশি গঠনে সহায়ক। এখানেই শেষ নয়। এখন গবেষকেরা খুঁজে দেখছেন, কোষের শক্তি উৎপাদনে, বিশেষ করে মস্তিষ্কে, ক্রিয়েটিনের ভূমিকা কী। আর সেটি কীভাবে স্মৃতিশক্তি, আরোগ্য ও ঘুমে প্রভাব ফেলতে পারে। সম্প্রতি প্রকাশিত একটি র‍্যান্ডমাইজড কন্ট্রোল্ড ট্রায়াল বা নিয়ন্ত্রিত পরীক্ষামূলক গবেষণায় ইঙ্গিত মিলেছে, ক্রিয়েটিন সাপ্লিমেন্ট হয়তো ঘুমের ব্যক্তিগত অনুভূত মান (সাবজেক্টিভ স্লিপ কোয়ালিটি), মানসিক পারফরম্যান্স ও উচ্চমাত্রার ব্যায়ামের ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। চলুন সহজ করে বিষয়টি বুঝে নেওয়া যাক।


গবেষণাটি কীভাবে করা হয়েছিল?
এই গবেষণার উদ্দেশ্য ছিল, অল্প সময়ের একটি ‘লোডিং ফেজ’ ক্রিয়েটিন গ্রহণ করলে শারীরিক সক্ষমতা, মানসিক কার্যক্ষমতা, মনস্তাত্ত্বিক অবস্থা, আরোগ্য ও ঘুমে কোনো পরিবর্তন আসে কি না।


লোডিং ডোজ বলতে বোঝায় স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় (প্রতিদিন প্রায় ২০ গ্রাম) কয়েক দিন ক্রিয়েটিন গ্রহণ, যাতে শরীরে দ্রুত এর মাত্রা বেড়ে যায়। সাধারণত প্রতিদিন ৫ গ্রাম ডোজই প্রচলিত।


এ গবেষণায় ১৪ জন শারীরিকভাবে সক্রিয় পুরুষ অংশ নেন। তাঁরা এক সপ্তাহে প্রতিদিন ২০ গ্রাম ক্রিয়েটিন মনোহাইড্রেট অথবা প্লাসিবো গ্রহণ করেন। এটি ছিল ডাবল-ব্লাইন্ড ও ক্রসওভার ডিজাইন—অর্থাৎ অংশগ্রহণকারীরা জানতেন না, কখন তাঁরা আসল সাপ্লিমেন্ট নিচ্ছেন আর কখন প্লাসিবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও