You have reached your daily news limit

Please log in to continue


হান্নান মাসউদের স্ত্রীকে সোনার আংটি উপহার দিলেন বৃদ্ধা

নোয়াখালীর হাতিয়ায় স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারের কাছ থেকে সোনার আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির দুবাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। সোনার আংটি উপহার দেওয়া বৃদ্ধা প্রবাসী আমির দুবাইয়ের মা।

জানা গেছে, আমির দুবাইয়ের বাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে পূর্বনির্ধারিত উঠান বৈঠক ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। বৈঠকটি শুরু হওয়ার আগে নির্ধারিত আসনে গিয়ে বসেন তিনি।

ওই সময় এক বৃদ্ধা জেদনীর হাতে একটি সোনার আংটি পরিয়ে দেন এবং তিনি এটিকে উপহার হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত নারী ভোটাররা করতালির মাধ্যমে তা বরণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন