নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সব সংস্থাই প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী—সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’


আজ মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আইএসপিআরের মাধ্যমে মতবিনিময় সভার এসব বক্তব্য পাওয়া গেছে।


সভায় সেনাপ্রধান বলেন, ‘নির্বাচনের সময় কোথাও কোথাও অর্থ লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা হতে পারে। বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতি আসনে কিছু অপরাধী থাকতে পারে, তবে সবাই এ ধরনের অপকর্ম করবে না। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া বা অন্য কোনো অপরাধ হলে আমাদের বাহিনী ব্যবস্থা নেবে—আটক কিংবা মামলা করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও