You have reached your daily news limit

Please log in to continue


অচলাবস্থা কাটছে না, ডিপোতে বাড়ছে রপ্তানি পণ্যের স্তূপ

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অচলাবস্থা কাটছে না। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানিতে। বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ায় বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে রপ্তানি পণ্যবাহী কনটেইনারের স্তূপ দ্রুত বাড়ছে। নতুন করে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে শ্রমিক-কর্মচারীরা আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন। ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি চলছে। বন্দরে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ সাধারণত ২৪ ঘণ্টাই চলে। তবে প্রতিদিন আট ঘণ্টা করে কার্যক্রম বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়তে শুরু করেছে।

ডিপোতে জমছে রপ্তানি কনটেইনার

বন্দর দিয়ে রপ্তানি হওয়া কনটেইনারগুলোর ব্যবস্থাপনা করে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলো। সব প্রক্রিয়া শেষে ডিপো থেকেই রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে এনে জাহাজে তোলা হয়।

কর্মবিরতি শুরুর আগে ডিপোগুলোতে প্রায় আট হাজার একক রপ্তানি কনটেইনার জাহাজীকরণের অপেক্ষায় ছিল। গতকাল সোমবার দুপুর পর্যন্ত সেই সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র তিন দিনে দুই হাজারের বেশি রপ্তানি কনটেইনার জমে গেছে ডিপোগুলোতে।

জানতে চাইলে বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, এত দিন জাহাজের সংখ্যা তুলনামূলক কম থাকায় বড় সমস্যা হয়নি। তবে কর্মবিরতি অব্যাহত থাকলে আজ থেকে রপ্তানি কার্যক্রম প্রকৃত অর্থেই বাধার মুখে পড়বে। তিনি বলেন, ২৪ ঘণ্টা কর্মবিরতি চললে ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে নেওয়া যাবে না। এতে জাহাজ সময়মতো জেটি ছেড়ে যেতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন