এনসিটি ইজারা: এবার লাগাতার কর্মবিরতি ঘোষণা
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন মঙ্গলবার বিকালে বলেন, “আমরা বুধবার সকাল ৮টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি দিয়েছিলাম। এখন তা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।”
এনসিটি পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথম দিনে জাতীয়তাবাদী শ্রমিকদলের নামে কর্মসূচি দেওয়া হলেও সেদিন বিকালে জানানো হয়- তাদের এ কর্মসূচি চলবে ‘বন্দর রক্ষা সংগ্রম পরিষদ’র নামে।
সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করে বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলার মধ্যে কর্মসূচি অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা এল।
আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী কর্মচারীদের বদলি করার ঘটনা ঘটেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রমিকদের কর্মবিরতি
- অচলাবস্থা