You have reached your daily news limit

Please log in to continue


নিঃসন্তান দম্পতিদের চিকিৎসায় আইভিএফ, যা জানা জরুরি

একসময় নিঃসন্তান দম্পতিদের সন্তান নেওয়ার বিষয়টি ছিল নিছক ভাগ্যের ওপর নির্ভরশীল। চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক দম্পতিকেই সামাজিক চাপ, মানসিক যন্ত্রণা ও হতাশার ভেতর দিয়ে জীবন কাটাতে হতো। কিন্তু সময় বদলেছে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে সহায়ক প্রজনন প্রযুক্তি বা এআরটি আজ নিঃসন্তান দম্পতিদের জন্য এক নতুন আশার দুয়ার খুলে দিয়েছে।

এই এআরটি ও এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের পরিষ্কার ধারণা থাকা জরুরি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল, যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

এআরটি কী?

সহায়ক প্রজনন প্রযুক্তি বা এআরটি বলতে এমন সব চিকিৎসা পদ্ধতিকে বোঝায়, যেখানে স্বাভাবিক যৌন মিলনের বাইরে গিয়ে ডিম্বাণু ও শুক্রাণুর সংযোগ ঘটিয়ে গর্ভধারণে সহায়তা করা হয়। এই প্রযুক্তিগুলো মূলত সেই দম্পতিদের জন্য, যাদের ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে সন্তান ধারণ সম্ভব হচ্ছে না বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন