You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার বাতাসে অসুস্থ হয়ে হাসপাতালে অর্ণবের স্ত্রী

ভারতের আসানসোলের মেয়ে কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। গান গাওয়ার পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গেও জড়িত। ২০২০ সালে বাংলাদেশি গায়ক অর্ণবকে বিয়ে করার পর ঢাকাই তার নতুন ঠিকানা।

সম্প্রতি ঢাকার দূষিত বাতাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুনিধি। গত ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে, সুনিধির স্বামী গায়ক অর্ণব নিজেও অসুস্থ। এই অবস্থাতেই তিনি তাকে হাসপাতালে নিয়ে গেছেন।

রোববার (৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানিয়ে সুনিধি লিখেছেন, ‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চারদিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে দেয়। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়।’

এই সময়ে হাসপাতালে সুনিধির দেখাশোনা করছেন ঘনিষ্টজন ত্রয়ী ইসলাম। বিষয়টি জানিয়ে গায়িকা লেখেন, ‘ত্রয়ী ইসলাম বোনের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছে, জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত-সবকিছু সে-ই দেখভাল করছে। বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছি যে আমি সত্যিই অনেক ধন্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন