You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপলকে টেক্কা দিতে স্যামসাংয়ের নতুন চমক ‘ওয়াইড ফোল্ড’

অ্যাপলের বহু প্রতীক্ষিত ভাঁজ করা বা ‘ফোল্ডএবল’ আইফোন আগামী বছর বাজারে আসছে। তবে বাজারে আসার আগেই স্যামসাংয়ের কাছে বড় প্রতিযোগিতার মুখে পড়েছে আইফোনটি। অ্যাপলের এ ফোনের সঙ্গে টেক্কা দিতে স্যামসাং আনছে ‘ওয়াইড ফোল্ড’।

কোরিয়ার ইটি নিউজ প্রতিবেদনে লিখেছে, এ ফোনটিও ২০২৬ সালে বাজারে আনবে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। ফোনটির স্ক্রিনের আকার ও অনুপাতের রেশিও চার বাই তিন হতে পারে, যা অনেকটা অ্যাপলের প্রথম ফোল্ডএবল ফোনের মতো।

স্যামসাংয়ের এ ‘ওয়াইড ফোল্ড’ ফোনে ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা ভাঁজ করা অবস্থায় পাঁচ দশমিক চার ইঞ্চি ও পুরোপুরি খুললে সাত দশমিক ছয় ইঞ্চি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন