You have reached your daily news limit

Please log in to continue


অ্যান্টিবায়োটিক বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্তের বর্জ্য ছেঁকে বাইরে বের করে। এই অঙ্গ অসুস্থ হলে শরীরের স্বাভাবিক কাজ ব্যাহত হয় এবং তা জীবনঘাতীও হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ কিডনির যত্নে সচেতন নন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও এক উদ্বেগের কারণ হলো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন। সর্দি- কাশির মতো সাধারণ অসুখে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা অনেকেরই। যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

এক গবেষণায় দেখা গেছে,অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ক্ষতিকর জীবাণু ধ্বংস করে না-এটি উপকারী বা বন্ধু ব্যাকটেরিয়াগুলোকেও কমিয়ে দেয়। অথচ এই শরীর-বান্ধব ব্যাকটেরিয়াগুলোই স্বাভাবিকভাবে কিডনিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধ করে। তাদের সংখ্যা কমে গেলে বা অনুপস্থিত হলে শরীরে অক্সালেট জাতীয় পাথর জমার প্রবণতা বাড়ে। কিডনিতে যে পাথরগুলো বেশি দেখা যায়, তার প্রায় ৬০ শতাংশই এ ধরনের অক্সালেট পাথর।

বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে মাইক্রোবায়োম জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে। আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের অর্থানুকূল্যে কানাডার লসন হেলথ রিসার্চ ইনস্টিটিউট এবং ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যৌথ গবেষণায় জানানো হয়েছে- যাদের শরীরে বিশেষ করে লালা, খাদ্যনালি ও মূত্রনালিতে উপকারী বা বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা কম, তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি।

এই যৌথ গবেষণায় মোট ১১৩ জন মানুষের ওপর পরীক্ষা চালানো হয়। তাদের মধ্যে ৮৩ জনের কিডনিতে পাথর ছিল, আর বাকি ৩০ জন ছিলেন সম্পূর্ণ সুস্থ। অংশগ্রহণকারীদের কেউই গত তিন মাসে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন