You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত

ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

তাকে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছেন স্বাস্থ্যসেবা বিভাগ।

ডা. প্রভাত ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক।

তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব সনজিদা শরমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপকরা তৃতীয় গ্রেডে বেতনভুক্ত হন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদটি গ্রেড-১ পদ। তাই দাপ্তরিক অনুষ্ঠানিকতা রক্ষায় প্রজ্ঞাপনে মহাপরিচালকের পর ব্র্যাকেটে ‘ভারপ্রাপ্ত’ লেখা হয়েছে।

“সেটা কেবলই অনুষ্ঠানিকতা। উনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন