You have reached your daily news limit

Please log in to continue


কিডনি সুরক্ষার প্রয়োজনীয়তা

বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে কিডনি রোগ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশে এটি এখন আর কেবল ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নয়, বরং একটি জাতীয় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। বিশ্ব কিডনি দিবস সামনে রেখে সোমবার যুগান্তর আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা যে তথ্য-উপাত্ত তুলে ধরেছেন, তা আমাদের জন্য যেমন উদ্বেগের, তেমনি সময়োপযোগী সতর্কবার্তাও বটে।

পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং বছরে প্রায় ৪০ হাজার মানুষের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাচ্ছে। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ভার বহন করা আমাদের মতো উন্নয়নশীল দেশের স্বাস্থ্য কাঠামোর জন্য স্বাভাবিকভাবেই এক বিশাল চ্যালেঞ্জ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন