You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬১০

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৮৪ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মৃত ২ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

চলতি বছর মোট ৯৫ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন