ইতালি থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বণিক বার্তা প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ০৯:০১

ইতালিতে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷


বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।


এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ইউএনএফএসএস+২ সম্মেলনে যোগ দিতে গত ২৩ জুলাই ইতালির রোমে পৌঁছান প্রধানমন্ত্রী। ২৪-২৬ জুলাই খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও