You have reached your daily news limit

Please log in to continue


ফারইস্টের সেই খালেকের ১৫০ কোটি টাকার বাড়ি জব্দ

অর্থ পাচার প্রতিরোধ আইনের এক মামলায় কারাবন্দী ফারইস্টের সাবেক চেয়ারম্যান এম এ খালেকের বিরুদ্ধে ৫১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। এ অনুসন্ধান চলাকালে বারিধারায় আলোচিত এই উদ্যোক্তার ১৫০ কোটি টাকার বাড়ি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে এ আদেশ সরকারি গেজেটসহ দৈনিক বাংলাদেশের আলো ও দ্য ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

এম এ খালেক ছিলেন উদ্যোক্তা। গড়ে তুলেছিলেন বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, সিকিউরিটিজ কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন