টিকনারের বোলিংয়ে নেদারল্যান্ডসকে রুখলো কিউইরা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১১:২২

দক্ষিণ আফ্রিকাকে নাড়িয়ে দিয়ে ঠিক একদিন পরই নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিলো ক্রিকেট বিশ্বে নতুন আসা নেদারল্যান্ডস।  বৃহস্পতিবার রাতে দ্য হাগের স্পোর্টসপার্ক মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। 


জবাবে বাস ডি লিডের ব্যাটে চড়ে আশা দেখছিল ডাচরা।  তবে শেষ পর্যন্ত ১৩২ রানেই থামতে হলো নেদারল্যান্ডসকে। নিউজিল্যান্ড জয় পায় ১৬ রানের ব্যবধানে। খেলার শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরু থেকেই চাপে রেখেছিল স্বাগতিক নেদারল্যান্ডস। পাওয়ার প্লে'র ৬ ওভারে দুই উইকেট হারিয়ে কেবল ৩৩ রান করে নিউজিল্যান্ড। ইনিংসের ১৫ ওভার শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৫ রান। সেখান থেকে জিমি নিশাম ও ইশ সোধি দলকে টেনে তুলেন। দুইটি করে চার-ছয়ের মারে ১৭ বলে ৩২ রান করেন নিশাম, সোধির ব্যাট থেকে আসে ১০ বলে ১৯ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও