You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এবার কপাল পুড়বে ভারতের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যায়ে এসে পড়েছে। টুর্নামেন্ট শেষ হতে বাকি কেবল তিন ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার এইটে রিজার্ভ ডে না থাকলেও নকআউট পর্বে থাকছে রিজার্ভ ডে। যার মধ্যে ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যে দর্শকদের আগ্রহ বেশি, সেটা না বললেও চলছে। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ঝামেলায় পড়বে ভারত।

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নকআউট পর্ব। প্রথম সেমিফাইনালের পর দিনই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। রিজার্ভ ডে থাকা সত্ত্বেও যদি দুই সেমিফাইনাল পরিত্যক্ত হয়, তাহলে সুপার এইটে গ্রুপে শীর্ষে থাকা দুই দল উঠে যাবে ফাইনালে। এমনটা হলে ভারতের ফাইনাল খেলা হবে না। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। কারণ, সুপার এইটের এক নম্বর গ্রুপ থেকে শীর্ষে থেকে শেষ করে প্রোটিয়ারা। আর দ্বিতীয় গ্রুপে সবার ওপরে ছিল ইংল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন