‘আমরাই ফাইনালের যোগ্য ছিলাম’, আক্ষেপ নিয়ে বললেন রাফিনহা
ডেইলি স্টার
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১০:১৪
মাঠের লড়াইয়ে বার্সেলোনা জিতেছে ৩-০ গোলে। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোপা দেল রে-র ফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের খুব কাছে গিয়েও এভাবে ছিটকে পড়াকে 'দুর্ভাগ্য' হিসেবেই দেখছেন বার্সা তারকা রাফিনহা।
প্রথম লেগের ৪-০ ব্যবধানের হার ঘুচিয়ে মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যু-তে প্রায় অসাধ্য সাধন করে ফেলেছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত ১ গোলের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় রাফিনহা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, ‘আমরা জানতাম কাজটা কতটা কঠিন হবে। ৪-০ গোলে পিছিয়ে থাকার পর সেখান থেকে ফিরে আসা মোটেও সহজ নয়। তবে আমি আমার দলের জন্য গর্বিত, কারণ আমরা মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- বার্সেলোনা