You have reached your daily news limit

Please log in to continue


ব্যর্থতার বৃ্ত্তে মুনিম, লিটনের ভালো শুরু

টি-২০ ক্যারিয়ারের শুরুর পাঁচ ম্যাচেই ব্যর্থ হয়েছেন মুনিম শাহরিয়ার। দ্বিতীয় ম্যাচে তিনি ৭ করে বোল্ড হয়েছেন। তবে লিটনের ব্যাটে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। 

সফরকারীরা ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রানে ব্যাট করছে। লিটন দাস ২২ বলে ৩৬ করে খেলছেন। তার সঙ্গী এনামুল হক। 

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হারে বাংলাদেশ। জিম্বাবুয়ে শুরুতে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৫ রানের পুঁজি পায়।  


শুরুর ৩১ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৪ ওভারে ২০ রান দিয়ে ওই পাঁচ উইকেটই তুলে নেন মোসাদ্দেক হোসেন। পরে সিকান্দার রাজা ৬২ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। তার সঙ্গে ৮০ রানের জুটি গড়েন রায়ান বার্ল। তিনি খেলেন ৩২ রানের ইনিংস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন