মাইলফলক ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
গোলরক্ষক পাল্টালেন নতুন কোচ এহভে হোনাহ, পাল্টালেন সেন্টার ব্যাক। কিন্তু তাতে রক্ষণে দুর্বলতা কাটল না তিউনিসিয়ার। গতিময় ফুটবলে বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচে তাদের বড় ব্যবধানে হারাল জাপান।
বাংলাদেশ সময় রোববার সকালে ‘এফ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে জাপান। জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। একবার করে জালের দেখা পেয়েছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।
মন্তেরেই স্টেডিয়ামে তৃতীয় মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় তিউনিসিয়া। হানিবালের মেজব্রির বাঁকানো শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে!
পরের মিনিটে এগিয়ে যায় জাপান। কেইতো নাকামুরার কাট ব্যাকে জটলার মধ্য থেকে জাল খুঁজে নেন কামাদা। বিশ্বকাপে এটাই এশিয়ার দেশটির দ্রুততম গোল।
দশম মিনিটে অল্পের জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। আয়াসে উয়েদার শট গোললাইন প্রায় পেরিয়েই যাচ্ছিল। কিন্তু স্রেফ কয়েক সেন্টিমিটার বাকি থাকতে ফিরিয়ে দেন তিউনিসিয়া গোলরক্ষক!
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উ। ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি গতিময় শটে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।
- ট্যাগ:
- খেলা
- জাপান ফুটবল দল
- ফিফা বিশ্বকাপ-২০২৬