এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | ব্যাকরণিক শ্রেণি

প্রথম আলো প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১৬:০৩

প্রশ্ন ২১: নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো। আজ আমার বয়স সাতাশ মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবুও ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর ভ্রমর আসিয়া বসিয়া ছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। প্রশ্ন ২২: নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। প্রত্যেক মানুষ স্বভাবতই ধার্মিক। তার আধ্যাত্মিক অস্তিত্বের জন্য এটি অত্যাবশ্যক। ধর্ম ছাড়া মানুষ বুদ্ধিমান হলেও পশুতে পরিণত হতে পারে। অধার্মিক মানুষ পশুর চেয়েও অধম। কারণ, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও