ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনের নির্বাচনের আগের ৫ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী ২ দিন টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটেলিয়ান এর ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের সময় নিয়োজিত থাকবেন।