৪৬টি বিশ্ববিদ্যালয়ে ৪১৫০ টি শিক্ষক পদ শূণ্য : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, দেশের ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষক পদ শূণ্য রয়েছে। আজ সোমবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে তিনি একথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।