বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি প্রমাণিত সত্য। এ দেশে হিন্দু-মুসলিমরা প্রতিবেশীরূপে শান্তিতে বসবাস করে। ধর্মীয় সম্প্রদায় দুটি একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে না। একে অপরের ধর্মীয় উৎসব আয়োজন ও পালনকে পরস্পর সম্মানের সাথে দেখে। এই ঐতিহ্য শতাব্দী পুরনো। শুধু হিন্দু মুসলিম নয়; অন্যান্য ধর্মীয় সম্প্রদায়, উপজাতীয় এবং ভিন্ন ভিন্ন গোত্র ও বর্ণের মানুষ এ দেশে সম্প্রীতির সাথে মিলেমিশে বসবাস করে। তবে এ দেশে সংখ্যালঘুর ওপর হামলা নির্যাতন ভীতি প্রদর্শনের ঘটনা একেবারে ঘটে না এমন নয়। এ ধরনের ঘটনার নির্মোহ বিশ্লেষণ করলে দেখা যাবে, একটি ঘটনার জন্যও সম্প্রদায়গত হিসেবে মুসলিমরা দায়ী নয়। এর পেছনে ক্ষমতা প্রতিপত্তি অর্জন ও রাজনীতি দায়ী। নিকট অতীতে হামলার ঘটনাগুলোর একটিরও বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি। যারা ঘটনাগুলো ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।
You have reached your daily news limit
Please log in to continue
দায়ী ব্যক্তিদের বিচার করুন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন