You have reached your daily news limit

Please log in to continue


মনজুরে মওলার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

করোনাভাইরাসে আক্রান্ত বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি, প্রাবন্ধিক মনজুরে মওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “মনজুরে মওলার মৃত্যু বাংলাদেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।” রাষ্ট্রপতি মনজুরে মওলার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান সাবেক সচিব মনজুরে মওলা। তার বয়স হয়েছিল ৮০ বছর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন