মামলার তথ্য জানেন না, আপনি কতটা বিচ্ছিন্ন

বাংলা স্ট্রিম প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০

স্টুডিওতে হামলার ঘটনায় শনিবার রাতেই ক্যান্টনমেন্ট থানায় মামলা করার কথা জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ভোর ৪টা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে ক্যান্টনমেন্ট থানায় বসে থেকে মামলা করে এলাম। অথচ সে তথ্যই আপনার কাছে নেই। আপনি দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে কতটা বিচ্ছিন্ন, তা এতেই স্পষ্ট।


রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টা ২০ মিনিটের দিকে ফেসবুকে পোস্ট করা ভিডিওতে এসব কথা বলেন সালমান মুক্তাদির। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ) অধীনে প্রতিটি থানা ও প্রশাসন থাকা সত্ত্বেও আপনি জানেন না যে রাতেই মামলা দায়ের করা হয়েছে? আপনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, নাকি বিএনপির পিআর ক্রাইসিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন?’


এর আগে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (সালমান) কি মামলা করেছেন? মামলা না করেও তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে বিতর্ক তৈরি হয়েছে। এই ধরনের ঢালাও অভিযোগের কোনো মানে নেই।’


ভিডিওতে সালমান স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল সাংবিধানিক দায়িত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও