হকিতে বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ২১:২৬

আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। ১১ থেকে ১৯ মার্চ ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে বসবে এশিয়ার হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজক হয়েছে। আয়োজক হওয়ার সুবাদে এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম অংশ নেয়ার সুযোগ পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও