বিশ্বব্যাপী শেকলবন্দী লাখ লাখ মানসিক রোগী
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ১৭:৩৬
৬০টি দেশে লাখ লাখ মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে শেকলে বেঁধে রাখা হয়েছে। অমানবিক এ বাস্তবতা উঠে এসেছে নতুন এক পূর্ণাঙ্গ গবেষণার আওতায়।
মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এটি প্রকাশ করে। সংস্থাটি জানায়; এশিয়া, আফ্রিকা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা সবখানেই চলছে অমানবিক এ চর্চা। অনেক সময় ১০ বছর বা তার কম বয়সী শিশুরাও যার শিকার হচ্ছে। পায়ে শেকল ও বেড়ি পরিয়ে সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস বা মানসিক সমস্যাগ্রস্তদের বন্দী করে রাখা হচ্ছে আবদ্ধ স্থানে।