দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে অবস্থান করছেন। তার শারিরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার বোন ডা. শিখা। রোববার বিকেলে হঠাৎ করেই এন্ডু কিশোরের শারিরিক অবস্থা অবনতির গুজব ছড়িয়ে পড়ে।
এরপর তার বোনকে ফোন করেন এই প্রতিবেদক।ফোনে ডা. শিখা বিশ্বাস বলেন, সিঙ্গাপুরে দীর্ঘদিনের চিকিৎসা শেষে গত ২০ জুন রাজশাহীতে তাদের বাসায় ওঠেন এন্ডু কিশোর। বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন। কথা বলতে পারছেন।
জনপ্রিয় এই কন্ঠশিল্পীর ওস্তাদ আব্দুল আজিজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জানান, শনিবার অবস্থা খারাপ ছিলো। তবে রোববার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি আরো জানান, এন্ডু কিশোরের স্ত্রী তার সঙ্গেই বোনের বাড়িতে রয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে ও মেয়ে শিগগিরই বাবাকে দেখতে দেশে আসছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.