You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনা জিতলে বিয়ে? পরীমনি বললেন, ‘মুসিবতে আছি’

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন এক ফেসবুক পোস্ট নিয়ে কয়েক দিন ধরে চলছে আলোচনা। ভক্তরা কেউ শুভকামনা জানিয়েছেন, কেউ আবার পাত্র হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন—এমনটাই জানা গেছে পরীমনির কথায়। তবে ফাইনালের আগে এসে সেই ‘বিয়ে’ নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন পরীমনি।

আজ রোববার দুপুরে কথা হয় পরীমনির সঙ্গে। হাসতে হাসতেই তিনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মজাচ্ছলে দেওয়া সেই পোস্টই এখন আলাদা আলোচনার বিষয় হয়েছে। তবে বিয়ের পথে আরেকটি বড় বাধার কথাও জানালেন পরীমনি। তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’ অর্থাৎ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও বিয়েটা যে সঙ্গে সঙ্গেই হচ্ছে না, সে ইঙ্গিত নিজেই দিয়ে রাখলেন এই অভিনেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন