শুধু হুমায়ূন আহমেদের বই নিয়ে লাইব্রেরির প্রস্তাব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ২১:৪২

কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যু দিবসে গাজীপুরে নুহাশ পল্লীতে নানা আয়োজন করা হয়েছে।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রয়াত এই সাহিত্যিকের কবরে ফুলেল শুভেচ্ছা ও কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্ত্রী মেহের আফরোজ শাওন।


শুধু হ‌ুমায়ূন আহমেদের লেখা বই নিয়ে উন্মুক্ত লাইব্রেরি স্থাপন নিয়ে সাংবাদিকদের প্রস্তাবের জবাবে তিনি বলেন, “একবার হ‌ুমায়ূন আহমেদের লেখা বইগুলো নিয়ে সবার জন্য উন্মুক্ত লাইব্রেরি স্থাপনের চেষ্টা করা হয়। কিন্তু অনেক পাঠক বই পড়ে আর তা ফেরত না দেওয়ায় ওই লাইব্রেরি স্থাপনের উদ্যোগ থেকে সরে যাওয়া হয় না।”


শাওন বলেন, “১৪ বছর ধরে শুধুমাত্র আমরা নুহাশ পল্লীর কর্মীরা মিলে হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন ও মৃত্যু দিন নিয়মিত পালন করছি। এর বাইরে তার জন্ম-মৃত্যু দিন পালনে রাষ্ট্র ও সরকারের কাছে আমার কিছু চাওয়ার নেই।


“এক সময় আশা ছিল, কিন্তু এখন কোনো চাওয়াও নেই, আশাও নেই। আমরা পালন করে যাব, যতদিন হ‌ুমায়ূন ভক্তরা থাকবে, নুহাশ পল্লীর একটি কর্মীও থাকবে আমার সন্তানরা আছে। ততদিন আমরা হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন ও মৃত্যুদিন পালন করে যাব।”


সেইসঙ্গে নুহাশ পল্লীসহ কয়েকটি স্থানে হ‌ুমায়ূন আহমেদের লেখা বই সংরক্ষণ করা আছে; যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার প্রস্তাব দেন শাওন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও