এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৪১ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৬২ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। এছাড়া আরও ৩১৮ জন শিক্ষার্থীর বিভিন্ন গ্রেড পরিবর্তন হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, কুমিল্লা বোর্ডে গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত অনলাইনে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ১৭ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী। পরে এসব শিক্ষার্থীর ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ৪৪১ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
তিনি আরও জানান, পুনর্নিরীক্ষণের ফলসহ কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৬২২ জন। আর সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩০৬ জন শিক্ষার্থী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.